সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০১:৪৫ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আজ নির্বাচনের তারিখ ঘোষণা করে সম্মান রক্ষা করবেন প্রধান উপদেষ্টা’

সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম বলেছেন, আমরা আশা করি, আজ বিকেলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করে তার সম্মান রক্ষা করবেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিজয় মিছিল শেষে ভৈরব সরকারি এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শরিফুল আলম বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ জগদ্দল পাথরের মতো বসে ছিল। ১৭ বছরে আমরা মানুষের ভোটের অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করেছি। পুলিশের ভয়ে বাড়িতে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছি।

কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। এ দেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সকল দল একমত।

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X