মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সড়কে ককটেল ফাটিয়ে গণডাকাতি

ডাকাতির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ছবি : কালবেলা
ডাকাতির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে টাকা লুট করেছে সংঘবদ্ধ এক ডাকাতদল।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে বিল্লালের নার্সারির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ থেকে ৮ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে রাস্তায় অবস্থান নেয়। হঠাৎ তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আশপাশে চরম আতঙ্কের সৃষ্টি করে। এরপর পথচারীদের ঘিরে ফেলে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ লুট করে নেয়। ভুক্তভোগীরা সবাই ধানখোলা, মহিষাখোলা ও আড়পাড়া গ্রামের বাসিন্দা।

ডাকাতির শিকার অন্তত ২০ জনের মধ্যে রয়েছেন—ইয়াসির আরাফাত (৭ হাজার টাকা), আব্দুল হালিম (৬০০ টাকা), শাহজামাল (৫ হাজার টাকা), রেজিয়া খাতুন (৭০০ টাকা), দুজন মিন্টু (যথাক্রমে ২ হাজার ৫০০ ও ৯ হাজার ৭০০ টাকা), মহব্বত আলী (২ হাজার ২০০ টাকা), কুরসিয়া খাতুন (২ হাজার ৫০০ টাকা)। এ ছাড়া আরও বেশ কয়েকজনের কাছ থেকেও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, ধানখোলা সড়কে প্রায়ই ডাকাতি, ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। সন্ধ্যার পর রাস্তায় চলাচল করাই যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বহু মানুষ এ সড়ক ব্যবহার করলেও কার্যকর নিরাপত্তা-ব্যবস্থা নেই। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সড়কে পর্যাপ্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও নিরাপত্তাহীনতার আশঙ্কা দিন দিন বাড়ছে।

এদিকে ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এরই মধ্যে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X