বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন রিকশাচালক দল নেতা

সমাবেশে বক্তব্যে দেন রিকশাচালক দল নেতা মো. মিলন মিয়া (বাঁ থেকে দ্বিতীয় ও ইনসেটে)। ছবি : সংগৃহীত
সমাবেশে বক্তব্যে দেন রিকশাচালক দল নেতা মো. মিলন মিয়া (বাঁ থেকে দ্বিতীয় ও ইনসেটে)। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরগুনার বেতাগীতে আয়োজিত সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন বেতাগী পৌরশাখার রিকশাচালক দলের সভাপতি মো. মিলন মিয়া। বিষয়টি নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্লোগানের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সম্পাদিত বলে দাবি করেছেন ওই নেতা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বেতাগী উপজেলা রিকশাচালক দলের আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওতে মিলন মিয়াকে বলতে শোনা যায়, আজকের রিকশাচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টে জুলাই যোদ্ধাদের স্মরণে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা চিকিৎসা নিয়েছেন তাদের প্রতি সরকার যেন সহযোগিতা করেন এই আশাবাদ ব্যক্ত করছি।

ভিডিওতে আরও শোনা যায়, এই রিকশাচালক জনতার আন্দোলনের মুখে ৫ তারিখ ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ শেখ হাসিনা পলায়ন করেছে। দেশ থেকে আমরা তাকে হটিয়েছি। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা… তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াও অমর হোক।

এ ঘটনায় বেতাগী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে অনেক নতুন মুখের আবির্ভাব ঘটেছে, যাদের মধ্যে কিছু ‘হাইব্রিড’ নেতার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অভিযোগের বিষয়ে রিকশাচালক দলের সভাপতি মিলন মিয়া কালবেলাকে বলেন, এই ভিডিও আমার না। কে বা কারা আমার ভিডিও কেটে ওই অংশজুড়ে দিয়েছে। অনেক দুষ্টুচক্র আছে, তারা করেছে। আমি বলেছি তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, আমাদের দলে কিছু সুযোগসন্ধানী লোক ঢুকে পড়েছে। গত ১৭ বছর দলে ছিল না, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর দলে ভিড় লেগেছে। কিছু লোকের বিতর্কিত আচরণের কারণে দলের সম্মানহানি হচ্ছে। আমরা দলীয় ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X