কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে পিটিয়ে হত্যা : স্বামীর বাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতার

গাজীপুরের শ্রীপুরের বরমী মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি : কালবেলা
গাজীপুরের শ্রীপুরের বরমী মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরের বরমী মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩৫) উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

নিহতের স্বজনরা জানান, ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে নিহত সুইটি আক্তার নিশির সঙ্গে শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে নুরুল ইসলামের দেড় বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার মাসের এক মেয়ে জন্ম নেয়। বিয়ের পর জানতে পারেন নুরুল ইসলাম মাদকাসক্ত ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিয়ের পর থেকে মাদকাসক্ত নুরুল ইসলাম সুইটির ওপর নির্যাতন করতেন।

এ ছাড়া প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগেই থাকত। বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে বিয়ের ঘটক নাজমুল মোবাইল ফোনে সুইটির মৃত্যুর খবর জানান। মৃত্যুর সংবাদ শুনে নুরুল ইসলামের বাড়িতে এসে সুইটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এ সময় শাশুড়ি জোবেদাকে আটক করে পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্থানীয় জনতা স্বামী নুরুল ইসলামের দুই বাড়িতে আগুন দেয়। আগুনে দুটি বাড়ির আটটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে যায়।

শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আবদুল বারিক বলেন, স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X