টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০১:৪৩ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর পর চলে গেলেন মা-বাবাও

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী মিরার বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন। বুধবার (৬ আগস্ট) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে ঘটনার দিন গত ৩ আগস্ট তাদের ৪ মাস বয়সী পুত্রসন্তান মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, রোববার (৩ আগস্ট) সকালের দিকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চার মাসে শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রথমে রায়হানের মা হাফিজা আক্তার (২০) এবং পরে রায়হানের বাবা মোহাম্মদ রিপন (২৩) চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান।

ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, তাদের মধ্যে হাফিজার শরীরের ৭৬ শতাংশ ও রিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মরদেহ বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, রোববার (০৩ আগস্ট) গাজীপুরের টঙ্গীর মিরের বাজারে এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তারা স্বামী-স্ত্রী-সন্তান তিনজনই পুড়ে যায়। ওইদিন সকালের দিকে দগ্ধ অবস্থায় চার মাসের শিশুসহ একই পরিবারের তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নিহত রিপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ে চাকরি করতেন। আর হাফিজা ছিলেন গৃহিণী। এ দম্পতির একমাত্র সন্তান ছিল রায়হান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১০

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১১

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১২

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৪

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৫

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৬

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৮

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৯

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

২০
X