রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হিমাগারে ডাকাতি, ১৩ লাখ টাকার সম্পদ লুট

রাজশাহীর মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটে। ছবি : কালবেলা
রাজশাহীর মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটে। ছবি : কালবেলা

রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরেজে (হিমাগার) অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, এ ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাত ৩টার দিকে ডাকাতির এই ঘটনায় হিমাগারের বৈদ্যুতিক যন্ত্রাংশসহ নগদ অর্থ লুটপাট করা হয়েছে।

হিমাগার কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল স্টোরেজের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষী ও ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে পাওয়ার হাউস, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গা থেকে নতুন ও পুরাতন ধাতব মালামাল লুট করে নেয়। শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকাও ছিনিয়ে নেয় ডাকাতরা।

দেশ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বলেন, ডাকাতরা তালা ভেঙে বিভিন্ন যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউজের মালামাল নিয়ে পালিয়ে যায়। ভোরে এক শ্রমিক কৌশলে হাত খুলে মিলের হুইসেল বাজান, তখন অন্যরা মুক্ত হন।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে যায়। তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে অভ্যন্তরীণ কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১০

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১১

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১২

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৫

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৬

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৭

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৮

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

২০
X