মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে তিন ফুট উচ্চতায় ছাড়া হয়েছে কাপ্তাই হ্রদের পানি

কাপ্তাই হ্রদ। ছবি : কালবেলা
কাপ্তাই হ্রদ। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে সাড়ে তিন ফুট করে পানি ছাড়া শুরু করা হয়েছে।

এতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে বলে জানিয়েছেন পানি-বিদ্যুৎকেন্দ্র।

এর আগে কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা বিপৎসীমা অতিক্রম করায় চাপ কমাতে গত মঙ্গলবার রাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরে পানির চাপ আরও বৃদ্ধি পাওয়ায় ওইদিন রাতেই আরও ১ ফুট বাড়ানো হয়।

এ দিকে হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি অব্যাহত থাকায় বুধবার দুপুর ১টায় আড়াই ফুট করে পানি ছাড়া হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পানির ছাড়ার পরিমাণ সাড়ে তিন ফুট করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পানি-বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান জানান, গত বুধবার রাত ১১টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ৮৪ ফুট এমএমএল। এ ছাড়া কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএমএল। তাই পানির চাপ নিয়ন্ত্রণ করতে তিন ফুট করে পানি ছাড়া হচ্ছে।

তিনি আরও বলেন, পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি পার্শ্ববর্তী কর্ণফুলীতে পড়ছে। কেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই হ্রদে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত বয়ে যাচ্ছে। তাই সবাইকে নদী পারাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সাময়িক বন্ধ রয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল।

উল্লেখ্য, পানি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর কৃত্রিমভাবে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়। এতে প্রায় ৭০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মানবসৃষ্ট কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X