মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে রেললাইনে ভাঙন, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

রেলের কর্মীরা ভাঙা লাইন মেরামত করেন। ছবি : কালবেলা
রেলের কর্মীরা ভাঙা লাইন মেরামত করেন। ছবি : কালবেলা

রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন (রেলের পাত) ভেঙে যাওয়ায় সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে আড়াই ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নন্দনগাছীর বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন সাড়ে ৯টার দিকে নন্দনগাছী অতিক্রম করে। বাংলাবান্ধা ট্রেন চলে যাওয়ার পর রেললাইন ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হন ও রেল বিভাগকে অবহিত করেন। পরে রেলের কর্মীরা ভাঙা লাইন মেরামত শুরু করেন।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, রেললাইন ভেঙে গেছে- এই খবর শোনার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ ছিল। এরপর শুরু হয় লাইন মেরামতের কাজ ৷ মেরামত শেষে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয় ।

তিনি বলেন, রেললাইন ভাঙা থাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়া ছিল। মেরামতের পর সেগুলো আস্তে আস্তে গন্তব্যের দিকে ছেড়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X