টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পরিচয় মিলেছে ট্রাভেল ব্যাগে থাকা খণ্ডিত মরদেহের

উদ্ধার ট্রাভেল ব্যাগ। ইনসেটে মো. অলী। ছবি : সংগৃহীত
উদ্ধার ট্রাভেল ব্যাগ। ইনসেটে মো. অলী। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গির স্টেশন রোডের হাজীর বিরিয়ানির সামনে রাস্তায় পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

মৃত ওই ব্যক্তির নাম মো. অলী (৩৭)। তিনি নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর দক্ষিণপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক। ফাহাদ মিয়া (৮), জিহাদ মিয়া (৬) ও আড়াই বছরের ছোট মেয়ে আনিসা। অলী পেশায় যাত্রীবাহী বাসের হেলপার ছিলেন।

ঘটনার তদন্তে পুলিশ ছাড়াও পিবিআই, র‍্যাব, সিআইডি আলাদাভাবে অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারীরা নিহতের পেশাগত ও ব্যক্তিগত জীবনের পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিচ্ছেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম কালবেলাকে বলেন, মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছি। মরদেহটি ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়েছে যাতে চিহ্নিত না করা যায়। তবে পরিচয় শনাক্তের পর আমরা তদন্ত আরও জোরদার করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১০

আ.লীগ নেতা কারাগারে

১১

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১২

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৩

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৪

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৫

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৬

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৭

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৮

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৯

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

২০
X