রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৯:০৮ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যা, এখন পর্যন্ত গ্রেপ্তার ৭

সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) রাতে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।

এদিকে, শনিবার সকালে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তার চারজনের স্বীকারোক্তি অনুযায়ী পরে গভীর রাতে একাধিক অভিযানে এ হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত অন্যতম আসামি মো. শাহ জালালকে (৩২) গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া থেকে, ফয়সাল হাসানকে চান্দনা মাহবুব স্কুলের মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তিনি বলেন, হত্যারহস্য উদঘাটন করতে শনিবার তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি দ্রুত এই মামলার রহস্য উন্মোচন করা সম্ভব হবে। এছাড়া অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X