সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করা চেষ্টা করছে : টুকু

কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করা চেষ্টা করছে : টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সংগ্রাম করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব শক্তিকে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুরে অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের বিরুদ্ধে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে এবং গণতন্ত্র যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, যা বিএনপি স্বাগত জানিয়েছে। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, জনকল্যাণমুখী সরকার গঠিত হবে, যেখানে জনগণ তাদের সরকার নিজেরাই বেছে নেবে।

বিএনপি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল দাবি করে তিনি আরও বলেন, জনগণের রায়ের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, যেখানে জনগণ তাদের পছন্দমতো সরকার বেছে নিতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মো. মনিরুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শিক্ষানীতি ও গবেষণা উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডল উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১০

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১১

ব্রাজিলের সামনে এবার মিসর

১২

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৩

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৪

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৫

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৭

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৯

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X