মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আমাকে নিয়ে যান’, স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর ফোন

ঘাতক রাকিব হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
ঘাতক রাকিব হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার পর স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, ‘আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব। আপনারা আমাকে নিয়ে যান।’

শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ জেমি (১৯) দিনাজপুরের শেতাবগঞ্জ থানার মিচরিগোলা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। অপরদিকে, গ্রেপ্তার রাকিব হাসান (২২) বগুড়া জেলার লতিফপুর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। তাদের তাজিম নামে দুই বছরের শিশুসন্তান ও রাইসা আক্তার জেরীন নামে দুই মাসের আরেক শিশুসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সন্ধ্যার পরে রাকিব তার স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করে তিনি নিজেই জাতীয় জরুরি পরিসেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে তিনি নিজের ঘরেই পুলিশের জন্য অপেক্ষা করেন। এ সময় ঘরের ভেতর মায়ের নিথর দেহের পাশে কাঁদছিল দুই বছরের শিশুসন্তান তাজিম ও দুই মাসের আরেক শিশু রাইসা আক্তার জেরীন।

খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একই ঘরে স্বামীকে কান্নাকাটি করতে এবং ঘরের মেঝেতে স্ত্রীর লাশ দেখতে পায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান কালবেলাকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X