উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র ও গোলাবারুদসহ আরাকান আর্মির এক সদস্যের আত্মসমর্পণ

পালিয়ে আসা যুবক জীবন তঞ্চঙ্গ্যা। ছবি : সংগৃহীত
পালিয়ে আসা যুবক জীবন তঞ্চঙ্গ্যা। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী ‘আরকান আর্মি’ ছেড়ে পালিয়ে আসা বাংলাদেশি এক যুবক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির আওতাধীন এলাকায় এ আত্মসমর্পণের ঘটনা ঘটে।

আটক যুবকের নাম- জীবন তঞ্চঙ্গ্যা (২১)। তিনি নাইক্ষ্যংছড়ির গর্জনবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।

বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক বলেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য মিয়ানমারের মংডু ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তার ভাষ্যমতে, আরাকান আর্মির প্রায় ৩০০ সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে এবং তারা যে কোনো সময় বাংলাদেশে আত্মসমর্পণ করতে পারে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। এসব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার অস্ত্র-গোলাবারুদ উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X