রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় অপহৃত স্কুলছাত্রী রাজশাহীতে উদ্ধার, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার রাব্বি মণ্ডল। ছবি : কালবেলা
গ্রেপ্তার রাব্বি মণ্ডল। ছবি : কালবেলা

পাবনায় অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাজশাহীর চারঘাট থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণের অভিযোগে রাব্বি মণ্ডল (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১১ আগস্ট) ভোরে চারঘাট উপজেলার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর সিপিএসসি দল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানায়।

গ্রেপ্তার রাব্বি মণ্ডল পাবনার সুজানগর থানার মহব্বতপুর গ্রামের বাসিন্দা। র‍্যাব জানায়, স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল রাব্বি। বিষয়টি পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে মেয়েটির ক্ষতির পরিকল্পনা করে।

পরে গত ১৪ জুলাই সকাল ১০টার দিকে স্কুলের সামনে থেকে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায় রাব্বি ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীর মা সুজানগর থানায় একটি অপহরণ মামলা করেন।

পরে তদন্ত কর্মকর্তার অনুরোধে র‍্যাব-৫ গোয়েন্দা নজরদারি চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের পাবনার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X