চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা-অটোরিকশা দিলেন তারেক রহমান

চট্টগ্রামে অসহায় ও দুস্থ পরিবারের আলাদা দুই ছেলে শিশু সন্তানকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : কালবেলা
চট্টগ্রামে অসহায় ও দুস্থ পরিবারের আলাদা দুই ছেলে শিশু সন্তানকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : কালবেলা

চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের আলাদা দুই ছেলে শিশু সন্তানকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এ সহায়তা প্রদান করা হয়।

পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় কালিয়াইশ গ্রামে আলহাজ জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় এ মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ ছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র লায়ন হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আনোয়ার মিঠু, মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপির আবুল হোসেন, আমির হুসেইন মিষ্টি, জসিম ইলিয়াস বাবুল, হাফেজ বেলাল, নুরুল কবির নাসির, যুবদল নেতা আজম আলমগীর সবুর, সায়েম সোলাইমান বাবুল, শ্রমিক দল নেতা টায়ুব নবীন, ছাত্রদল নেতা আদনান ওমর ফারুক, আনিস রাকিব, ফখরুল ইসলাম শাহীন ও আরিয়ান ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এ ছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X