মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এক ইলিশ বিক্রি প্রায় ৬ হাজার টাকায়

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ধরা পড়া বড় ইলিশ। ছবি : কালবেলা
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ধরা পড়া বড় ইলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ধরা পড়া এক ইলিশ বিক্রি হয়েছে প্রায় ৬ হাজার টাকায়। ইলিশটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম। বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় সুনু মাঝি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সমুদ্রে গিয়ে জাল তুলতেই ইলিশটি উঠে আসে।

পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে গেলে রাসেল ফিসের মাধ্যমে নিলামে ৫ হাজার ৬২৫ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন।

জানা যায়, ডাকের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়েছে ৫ হাজার ৬২৫ টাকায়। মাছটি কেনার পর তা বিক্রির জন্য রেখেছেন ওই মৎস্য ব্যবসায়ী।

নাসির বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জাল দিয়ে মাছটি শিকার করে বিক্রির জন্য আড়তে নিয়ে যাই। তবে এরকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। আজকে মাছটি কিনেছি লাভের আশায়, সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দেব।

জেলে সুনু গাজী বলেন, আজকে ট্রলারে একটিই মাছ পেয়েছি। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে বড় হওয়ায় আমি অনেক টাকায় বিক্রি করেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি আমি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে দামটা আরও কমে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X