ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিজে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ৩ যাত্রী নিহত

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস। ছবি : কালবেলা
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস। ছবি : কালবেলা

ফরিদপুরে ব্রিজের উপর দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর এ দুর্ঘটনাটি ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা দর্শনা ডিলাক্স ও যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী কোচের মধ্যে এ মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন নারী ও দুজন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাটি আমাদের হাইওয়ে থানার পাশেই ঘটেছে। ঘটনার এক মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এদের মধ্যে তিনজনকে ডাক্তার মৃত ঘোষণা করেছেন। বাকিরা চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X