চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীর হাত ধরে ‘লাপাত্তা’ পুলিশ কর্মকর্তা

এএসআই শাকিল আহম্মেদ। ছবি : সংগৃহীত
এএসআই শাকিল আহম্মেদ। ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহরে পরকীয়ায় আসক্ত হয়ে এক প্রবাসীর স্ত্রীর হাত ধরে ‘লাপাত্তা হয়েছেন’ এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় উপজেলার সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এমন ঘটনা ঘটলেও শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি প্রকাশ পায়।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম শাকিল আহম্মেদ। তিনি চাটমোহর থানায় এএসআই হিসেবে কর্মরত। তিন সন্তানের জনক শাকিল আহমেদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা।

জানা গেছে, কয়েক মাস আগে চাটমোহর থানায় একটি কাজে যাওয়ার সুবাদে এএসআই শাকিলের সঙ্গে পরিচয় হয় চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী মাসুরা খাতুনের। পরিচয়ের পর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুজন জড়িয়ে পড়েন পরকীয়ায়। কিছু দিন আগে মাসুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনে চৌধুরীপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নেন। সে বাসায় অবাধ যাতায়াত ছিল এএসআই শাকিলের।

গত মঙ্গলবার কুষ্টিয়ায় একটি আদালতে সাক্ষী দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। তারপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত তিনি থানায় ফেরেননি।

পুত্রবধূ নিখোঁজের পর মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলের বৌকে না পেয়ে এবং এএসআই শাকিলের সঙ্গে পরকীয়া সম্পর্কের বিষয়টি জানার পর চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার কালবেলাকে বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এএসআই শাকিল কেন থানায় উপস্থিত নেই সেটির প্রতিবেদন করা হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X