মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

১৫ আগস্ট আয়োজনের খিচুড়ি নিয়ে গেল পুলিশ

রান্না করা খিচুড়ি। ছবি : সংগৃহীত
রান্না করা খিচুড়ি। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের খিচুড়ি জব্দ করেছে পুলিশ। তবে এর আগেই কালো পতাকা উত্তোলন, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৫। নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছে। সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। আয়োজন ছিল কাঙালি ভোজের। বাকিটা...ইতিহাস!!!’

জানতে চাইলে মফিজুল ইসলাম খান বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসাবে বঙ্গবন্ধুর শাহদাৎবার্ষিকী পালন করার অধিকার আমার আছে। কিন্তু পুলিশ এসে আমাকে বাধা দিয়েছে। কাঙালি ভোজের জন্য রান্না করা খিচুড়ি তুলে নিয়ে গেছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ বলেন, আমরা উপরের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। রান্না করা খাবার আমাদের হেফাজতে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X