বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে গণঅনশন

গণঅনশন পালন করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
গণঅনশন পালন করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি রোববারের (১৭ আগস্ট) একনেক সভায় অনুমোদনের দাবিতে গণঅনশন ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ পৃথকভাবে অনশন কর্মসূচি পালন করা হয়।

এদিকে এ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য-সচিব সাইফ মুস্তাফিজ, বহল বাড়ি ও বুড়ি পোতাজিয়া সচেতন নাগরিক ফোরাম, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, মালিথা স্মৃতি পরিষদ, শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

অনশনে সংহতি জানিয়ে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শাহজাদপুর থেকে স্থানান্তরের পাঁয়তারা করা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেনও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ষড়যন্ত্র শাহজাদপুরের মানুষ মেনে নেবে না। সম্প্রতি একনেক সভায় ডিপিপির অনুমোদন চায় শাহজাদপুরের মানুষ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, ডিপিপি দ্রুত অনুমোদনে আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন প্রকারের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলেছি। ১৭ আগস্টের একনেক সভায় পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। ১৭ তারিখ আমরা অবস্থান করব। ডিপিপি অনুমোদন না হলে তাৎক্ষণিক লাগাতার আন্দোলনে চলে যাব।

তিনি বলেন, নয় বছর ধরে বিশ্বকবির নামাঙ্কিত প্রতিষ্ঠানটি অবহেলিত হয়ে আছে। স্থানীয় জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে। সবার মাঝে বিরাজমান দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ একনেক সভায় অনুমোদন না হলে বিস্ফোরিত হবে। এ রকমটি ঘটলে এর দায় সরকারের সংশ্লিষ্ট মহল ও পরিবেশের নাম করে ষড়যন্ত্রকারীদের নিতে হবে।

গণঅনশনরত সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের ফেরার পথ বন্ধ, আমরা অনেক প্রহসনের সাক্ষী হয়েছি, আর হতে চাই না। আমরা জানতে পেরেছি আগামীকাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় উপস্থাপন করা হবে। আমরা চাই আমাদের ডিপিপি পূর্ণ অনুমোদন হোক,আর যতদিন ডিপিপির অনুমোদন হবে না, ততদিন আমাদের আন্দোলন চলবেই।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত ২৬ জুলাই এর ‘বিশ্ববিদ্যালয় দিবস’ বয়কট করে লাগাতার আন্দোলন করে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X