শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আত্মগোপনে থেকেও রক্ষা হলো না আ.লীগ নেতার

গ্রেপ্তার আ.লীগ নেতা জিএম রেজাউল করিম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আ.লীগ নেতা জিএম রেজাউল করিম। ছবি : সংগৃহীত

আত্মগোপনে থাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান জিএম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম রেজাউল করিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের একটি মামলা রয়েছে। মামলার আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জুগলুল হায়দারের আস্থাভাজন ছিলেন।

প্রসঙ্গত, গত ৫ জুন সাতক্ষীরা-৪ আসনের সাবেক ৩ সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়। শ্যামনগর পৌরসভার যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি ওই মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ওই মামলার ১২ নম্বর আসামি।

মামলা তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপরিদর্শক মোরসালিন অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে কৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X