পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

সাংবাদিক এম এ আজিজের নির্বাচনী প্রচারণা। ছবি : কালবেলা
সাংবাদিক এম এ আজিজের নির্বাচনী প্রচারণা। ছবি : কালবেলা

বিএনপি ক্ষমতায় গেলে পাবনার বেড়া সাঁথিয়াকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সাংবাদিক এমএ আজিজ। শনিবার (১৬ আগস্ট) দুপুরে পাবনা-১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এম এ আজিজ আরো বলেন, পাবনা-১ আসনে দীর্ঘদিন জোটগত রাজনীতির কারণে ধানের শীষে ভোট দিতে পারেননি বিএনপি নেতাকর্মীরা। দলের হাইকমান্ডের নির্দেশে তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন।

সকালে সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামে সাংবাদিক এমএ আজিজের বাড়ি থেকে এক বিশাল মোটর শোভাযাত্রা বের করেন বিএনপির কর্মী সমর্থকরা। শোভাযাত্রাটি পাবনা ১ সংসদীয় আসনের বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

পথসভায় এমএ আজিজ বলেন, বেড়া সাঁথিয়া বিএনপির ঘাঁটি। এ অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। গত ১৭ বছর ধরে তিনি গণমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন ও স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। পাবনা-১ আসনের মানুষের নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থী হতে চাই। মনোনয়ন পেলে আসনটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারবো।

এ সময় তিনি স্থানীয় মানুষের কাছে বিএনপির সুশাসন ও উন্নয়ন পরিকল্পনা সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। প্রচারণা সভায় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১১

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১২

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৩

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৪

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৬

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৮

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

২০
X