কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : কালবেলা
জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : কালবেলা

হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি নেতা আবুল হোসেন আজাদ।

তিনি বলেন, আমরা এখানে সমবেত হয়েছি হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উদযাপনের জন্য। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী কেবল পৌরানিক আখ্যানই নয়, এটি মানব সভ্যতার চিরন্তন সংগ্রামের দর্পণ। জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আধ্যাত্মিক জাগরণ। শ্রীকৃষ্ণের শিক্ষা এবং জীবনাদর্শ আমাদেরকে শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসই জোগায় না, বরং অসহায় ও আর্তমানবতার পাশে দাঁড়াতে এবং সমাজে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গভীরভাবে অনুপ্রাণিত করে।

আজাদ আরও বলেন, দীর্ঘকাল ধরে আমরা এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। এই সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখব। এই দেশ আমাদের সবার। এখানে সবার অধিকার সমান। এই দেশে আমরা শান্তিতে সবাই মিলে বসবাস করব। এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না।

কেশবপুর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহসভাপতি হুমায়ুন কবির পলাশ, যুগ্ম-সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কোষাধ্যক্ষ কনক কুমার সেন প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X