সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৬:১৪ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

‎সমুদ্র উপকূলে রহস্যজনক লাশ, পরনে পোলো শার্ট-প্যান্ট

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসূল এলাকার সমুদ্র উপকূলের এ জি শিপইয়ার্ডের পশ্চিম পাশ থেকে এই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশের প্রাথমিক ধারণা করছে, কমপক্ষে ১০ দিন আগে অজ্ঞাত কারণে লোকটি মারা যান। ‎ ‎নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ভাটিয়ারী ইউনিয়নের কদমরসূল এলাকায় সমুদ্র উপকূলে স্থানীয়রা একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল পোলো শার্ট ও প্যান্ট।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর বলেন, উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, কমপক্ষে ১০ দিন আগে অজ্ঞাত কারণে যুবকটি মারা গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X