রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

১১ এনজিও থেকে ঋণ নেওয়া আকবরের কাণ্ড

কৃষক আত্মহত্যার খবরে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা
কৃষক আত্মহত্যার খবরে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা

রাজশাহীর মোহনপুরে ঋণের চাপে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার খাড়ইল গ্রামে ওই কৃষকের নিজের পানবরজে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আকবর হোসেন খাড়ইল গ্রামের লোকমান হোসেনের ছেলে। পানের চাষ করেই চলতো তার সংসার।

স্থানীয়রা জানান, পানের চাষ করেই চলতো আকবর হোসেনের সংসার। কিন্তু এ বছর পান বিক্রি করে আয় হয়নি, বাজারে দাম পড়ে গেছে। অথচ মাথার ওপর ছিল ১১টি এনজিও ও স্থানীয় সুদ কারবারিদের অন্তহীন চাপ। প্রায় ৬-৭ লাখ টাকার ঋণ পরিশোধ করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে তিনি নিজের পানবরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জানা গেছে, আকবর হোসেনের ঋণ ছিল ব্র্যাক, আশা, প্রশিকা, ভার্ক, ডিএফইডি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রিক, ইএসডিও, গ্রামীণ প্রচেষ্টা, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এবং গণ-উন্নয়ন কেন্দ্র (গাক) নামের অন্তত ১১টি এনজিওতে। পরিবারের দাবি, ঋণের বোঝা আর অপমান সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

নিহতের ছেলে সুজন শাহ (৩০) বলেন, ‘বাবা অন্তত ৪ লাখ টাকা এনজিও থেকে নিয়েছিলেন। বাকি ছিল সুদের টাকার বোঝা। প্রতি সপ্তাহেই ৫ হাজার টাকা কিস্তি দিতে হতো। কিন্তু এবার পানের কোনো দাম নাই। এক বিঘা জমির পান বরজের আয়ে সংসার চলতো। এনজিওর লোকেরা প্রতিদিন এসে চাপ দিত, কিস্তির টাকা চাইতো। বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত ঋণের চাপে বাবাকে মরতে হলো।’

স্থানীয়রা আরও জানান, সকালে খবর ছড়িয়ে পড়তেই আকবর হোসেনের বাড়িতে ভিড় জমে যায়। সবার চোখে-মুখে আতঙ্ক আর বেদনার ছাপ। অনেকে বলছেন, এনজিওর কিস্তির চাপ গ্রামীণ দরিদ্র মানুষকে প্রতিদিনই শোষণের দিকে ঠেলে দিচ্ছে। কৃষকরা জমিতে ফসল ফলাচ্ছেন, কিন্তু বাজারে ন্যায্য দাম না পেয়ে একের পর এক ক্ষতির মুখে পড়ছেন।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, আকবর হোসেন কৃষক মানুষ ছিলেন। এ বছর পান চাষে লোকসান হয়েছে। ঋণের কিস্তি দিতে না পেরে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে আকবর হোসেনের পরিবার ময়নাতদন্তে রাজি নয়। তারাও মামলা করতে চাইছেন না। ওসি বলেন, ‘যদি পরিবার এনজিওর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করে, আমরা ব্যবস্থা নেব।’

এর আগে, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত জেলার পবা উপজেলার বামনশিকড় গ্রামে মিনারুল নামের এক ব্যক্তি ‘ঋণের চাপ ও খাবারের অভাবে’ স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছিলেন। তবে এসব মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—অযৌক্তিক ঋণের চাপ, কৃষিপণ্যের দাম না পাওয়া এবং গ্রামীণ অর্থনীতির অস্থিরতা কীভাবে সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ আরোহী নিয়ে উড়ছিল বিমান, মাটিতে আছড়ে পড়তেই সব শেষ

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X