হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৪:৩০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এক ইলিশ সাড়ে ছয় হাজারে বিক্রি

আড়াই কেজি ওজনের ইলিশ হাতে ব্যবসায়ী। ছবি : কালবেলা
আড়াই কেজি ওজনের ইলিশ হাতে ব্যবসায়ী। ছবি : কালবেলা

নোয়াখালীতে মেঘনায় জালে ধরা পড়েছে আড়াই কেজির এক ইলিশ। মাছটি নিলামে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটি নিলামে বিক্রি করা হয়।

জানা যায়, রোববার মেঘনা নদীতে জাল ফেলার পর গনি মাঝির জালে ৪টি মাছ ধরা পড়ে। সোমবার দুপুরের দিকে অলি বাজারের পাটোয়ারী মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করতে নিয়ে আসেন। তার মধ্যে একটি মাছ লিলামে ৬ হাজার ৫০০ টাকা দাম ওঠে। শাহেদ বেপারি মাছটি কিনে নেন। ওজন দেওয়ার পর দেখা যায় মাছটি ২ কেজি ৫শ গ্রাম।

গনি মাঝি বলেন, নদীতে এবার ইলিশ নেই বললেই চলে। রাতে মেঘনা নদীতে জাল ফেলে সকাল পর্যন্ত মাত্র ৪টি মাছ পেয়েছি। তারমধ্যে এই মাছটি বড় ছিল, বাকি ৩টি ছোট। বড় মাছটি আড়াই কেজি হয়েছে। দাম পেয়েছি সাড়ে ছয় হাজার। বাকি তিনটা সাড়ে পাঁচ হাজার। বড়টি পাওয়ার কারণে মোটামুটি খরচ পোষাবে। নইলে তেলের খরচও হতো না।

শাহেদ মাঝি বলেন, বড় মাছের চাহিদা অনেক বেশি, দামও পাওয়া যায় ভালো। তাই বেশি দাম দিয়ে মাছটি কিনেছি।

পাটোয়ারী মৎস্য আড়তের মালিক সাইফুল পাটোয়ারী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ মাছ অনেক কম। অনেক জেলে তাদের দৈনন্দিনের খরচ তুলতে পারে না। তবে বাজারে ছোট মাছের তুলনায় বড় মাছের দাম অনেক বেশি পাওয়া যায়। তাই বড় মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X