কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে

মারধরের শিকার সহকারী শিক্ষক নুরুল ইসলাম। ছবি : কালবেলা
মারধরের শিকার সহকারী শিক্ষক নুরুল ইসলাম। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার মহিলা ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মিরদী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টা ১৮ মিনিটে নুরুল ইসলাম মাদ্রাসার অফিসকক্ষে প্রবেশ করেন। এ সময় উপস্থিত থাকা সত্ত্বেও হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখান ভাইস প্রিন্সিপাল আমিরুন্নেসা। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

একপর্যায়ে কথাকাটাকাটির জেরে বেঞ্চির কাঠের টুকরো দিয়ে নুরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন ওই শিক্ষিকা। এতে তার শরীরে জখম হয়ে ক্ষত সৃষ্টি হয়। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষিকাকে মাদ্রাসা ভবনের একটি কক্ষে আটকে রাখে। দুই ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর আহুতিয়া পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে তাকে উদ্ধার করে।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষিকার পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং ডিম নিক্ষেপ করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া ওই শিক্ষিকার নানা কর্মকাণ্ডে শিক্ষক ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

এর আগেও তার পদত্যাগ দাবি করে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছিলেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক। এছাড়াও ওই শিক্ষিকা পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

নুরুল ইসলাম বলেন, মাত্র তিন মিনিট দেরি করে মাদ্রাসায় প্রবেশ করায় তার ওপর ক্ষিপ্ত হন ভাইস প্রিন্সিপাল। এর আগেও ওই শিক্ষিকার সঙ্গে অন্যান্য শিক্ষকদের বাকবিতণ্ডা হয়েছে। এমনকি পূর্ব শত্রুতার জেরে তার বাসভবনে অগ্নিসংযোগও করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তখন পাকুন্দিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষিকা বলেন, নুরুল ইসলাম তার প্রতি চড়াও হলে তিনি সেসময় তাকে আঘাত করেন। পরে পরিস্থিতি অস্বাভাবিক হলে তিনি পাশের একটি কক্ষে আত্মরক্ষায় অবস্থান নেন।

পাকুন্দিয়া আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোস্তফ কামাল জানান, ঘটনার পর ওই শিক্ষিকাকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী এবং সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১০

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১১

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১২

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৩

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৪

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৫

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৭

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

২০
X