সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) এ বন্দর দিয়ে ২০৩ টন পেঁয়াজ দেশে এসেছে। ব্যবসায়ীরা জানান, এর ফলে শিগগিরই স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে পারে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনেই সাতটি ভারতীয় ট্রাকে পেঁয়াজ এসেছে। প্রতিটি ট্রাকে গড়ে ২৯ টন করে পেঁয়াজ রয়েছে। এসব আমদানি করা পেঁয়াজ দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ শুরু হয়েছে।

সাতক্ষীরা বড়বাজারের স্থানীয় পাইকারি ব্যবসায়ী ইন্দ্র পাল বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কতটা কমবে বোঝা যাচ্ছে না। তবে ভারতীয় পেঁয়াজ আসার খবরে বাজারে কেজিপ্রতি ৭ থেকে ১০ টাকা কমেছে।

এদিকে দীর্ঘদিন কর্মহীন থাকার পর পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় খুশি শ্রমিকরা। তারা বলেন, পেঁয়াজের কারণে ভোমরা বন্দরে আবার প্রাণ ফিরে এসেছে।

তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, পেঁয়াজের দাম এখনো কমেনি। বড়বাজারের ক্রেতা হোসেন আলী বলেন, কয়েক দিন আগে ৬৮ টাকায় পেঁয়াজ কিনেছি, আজও সেই দামেই কিনতে হয়েছে।

আরেক ব্যবসায়ী জানান, বর্তমানে দেশীয় পেঁয়াজ কেজিপ্রতি ৭৫ থেকে ৭৭ টাকায় বিক্রি হচ্ছে। তবে পর্যাপ্ত ভারতীয় পেঁয়াজ এলে দাম কমে ৫৫ থেকে ৬০ টাকায় নামতে পারে।

ভোমরা বন্দরের এলসি স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রোববার এ বন্দর দিয়ে ২০৩ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। আমরা দ্রুত শুল্কায়ন শেষে খালাস প্রদান করেছি। সরকার যেহেতু পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহার করলে কাস্টমস সর্বোচ্চ সহযোগিতা করবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, দীর্ঘ সাত মাস পর সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এজন্য কয়েক দিনের মধ্যেই বাজারে দাম কমে যাবে। তবে সীমিত পরিসরে আমদানির অনুমতি দেওয়ায় এখনই ব্যাপক সরবরাহ সম্ভব হচ্ছে না।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X