নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী

রেল ক্রসে দুর্ঘটনার কবলে ইটবোঝাই ট্রলি। ছবি : কালবেলা
রেল ক্রসে দুর্ঘটনার কবলে ইটবোঝাই ট্রলি। ছবি : কালবেলা

অল্পের জন্য প্রাণে বেঁচে গেল রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলক্রস গেটে একটি দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

স্থানীয়রা জানান, রেলক্রস গেটে একটি ইটবোঝাই ট্রলি প্রবেশ করতে গেলে গেটম্যান বাধা দেন। তবু ট্রলিচালক জোর করে রেললাইনে ট্রলি উঠিয়ে দেন। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস মাধনগর স্টেশনের অদূরেই প্রবেশ করলে গেটম্যান ট্রলিচালককে ট্রলি সরিয়ে নিতে বলেন।

তবু ট্রলিচালক নির্দেশ না মানলে গেটম্যান গেট নামিয়ে দেন। তখন ট্রলিচালক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে গেট ভেঙে ট্রলি রাস্তার পাশের খাদে নামিয়ে দেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানসহ অনেকে বলেন, গেটম্যানের নির্দেশ অমান্য করে ট্রলিচালক জোর করে ইটবোঝাই ট্রলি রেললাইনে তুলে দেন। তখনই রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস মাধনগর স্টেশনের দিকে আসে। ট্রলিচালক প্রাণ ভয়ে রেলগেট ভেঙে নিচে সরে যান।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জল হোসেন কালবেলাকে বলেন, রেলস্টেশনের দক্ষিণের গেটে একটি ইটবোঝাই ট্রলি প্রবেশ করতে গেলে গেটম্যান তাতে বাধা দেয়। তবুও ট্রলিচালক জোর করে রেললাইনে ট্রলি উঠিয়ে দেয়। গেটম্যান গেট নামিয়ে দিলে ইটবোঝাই ট্রলি আটকে যায়। পরে গেট ভেঙে ট্রলিচালক ট্রলিটি নিচে নামিয়ে দেয়। তারা নিজ দায়িত্বে গেটটি মেরামত করেছে। বর্তমানে কোনো সমস্যা নেই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১০

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১১

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১২

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৩

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৪

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৫

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৭

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৮

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৯

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

২০
X