বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

সড়ক নির্মাণ দাবিতে মানববন্ধনে অংশ নেন কয়েকটি গ্রামের বাসিন্দা। ছবি : কালবেলা
সড়ক নির্মাণ দাবিতে মানববন্ধনে অংশ নেন কয়েকটি গ্রামের বাসিন্দা। ছবি : কালবেলা

‘ত্রাণ চাই না, রাস্তা চাই’; ‘আমরা স্কুলে যেতে চাই, বাড়ি থেকে বের হতে চাই’- এমন স্লোগানে দিনাজপুরের বিরামপুরে সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জোতবানি ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে জগদীশপুর, বেড়াখাই, আমগছি, খয়েরবাড়ি, জোতমাধব ও মির্জাপুর গ্রামের বাসিন্দারা অংশ নেন।

স্থানীয়রা জানান, এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই কাদা ও গর্তে চলাচল অচল হয়ে যায়। ট্রলি, ট্রাক্টর ও অটোসহ প্রয়োজনীয় যানবাহন চলাচলের ফলে ভোগান্তি আরও বাড়ছে। দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি দাখিল মাদ্রাসা, একটি বালিকা হাফেজিয়া ও দুটি বালক হাফেজিয়া মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

এ ছাড়া, নিকটবর্তী ঐতিহ্যবাহী গিলাগাছ এলাকায় প্রতিদিন হাজারো দর্শনার্থী এলেও সড়কের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় জনগণকে।

খয়েরবাড়ি গ্রামের রায়হান কবির অভিযোগ করে বলেন, জগদীশপুর থেকে জোতমাধব পর্যন্ত ৪.৭৭ কিমি রাস্তা পাকা করার প্রকল্পে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে বঞ্চিত করে জোতবানী থেকে রাস্তার কাজ শুরু হয়েছে। আমরা দাবি করছি, পরবর্তী কাজ যেন জগদীশপুর থেকে শুরু হয়।

মানববন্ধন শেষে খয়েরবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আহসান হাবীব, আলমগীর কিবরিয়া, রায়হান কবির, সাহাবুল ইসলাম, রেজওয়ান কবির, আবু হায়াত, ইউপি সদস্য হাবিবুর রহমান ও জাকির হোসেন মণ্ডলসহ প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।

ইউএনও নুজহাত তাসনিম আওন কালবেলাকে বলেন, বিষয়টি আমরা নজরে এনেছি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। ইঞ্জিনিয়ার অফিসে স্মারকলিপি জমা দিলে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

বিরামপুর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান কালবেলাকে বলেন, দাবিটি যৌক্তিক। বর্ষায় কাঁচা রাস্তায় মোটরসাইকেল বা পায়ে হেঁটেও চলা কঠিন হয়ে পড়ে। এক থেকে দুই মাসের মধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরার আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১০

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১১

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১২

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৪

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৮

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৯

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X