কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

গাজীপুরে ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
গাজীপুরে ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

গাজীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের নবগঠিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়।

সেখান আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব আরিফুল ইসলাম আবীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান ইসলাম হৃদয়, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, সোহেল রানা, সাব্বির বিন রুহুল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে ভাওয়াল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে প্রাণ ফিরে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকবে।

পরে নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X