নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নরসিংদী শহরের হাজিপুরে মোজাম্মেল নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী শহরের হাজিপুর ফারুক মোল্লার মোড়ের মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল (২৩) রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চানমিয়ার ছেলে। তিনি শহরের হাজিপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং শহরের সিএন্ডবি রোডে কাপড়ের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হাজিপুরের ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিল মোজ্জাম্মেল। এ সময় কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে দা দিয়ে মোজ্জামেলের ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কেন তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখনো জানা যায়নি।

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X