বগুড়া ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়া জেলা জজ আদালত। ছবি : কালবেলা
বগুড়া জেলা জজ আদালত। ছবি : কালবেলা

বগুড়ায় স্কুলছাত্র রনি আকন্দ (১২) হত্যা মামলার রায়ে রানা মণ্ডল ওরফে রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তিনি জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। তবে গ্রেপ্তারের পর হতে তার সাজা কার্যকর হবে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে বগুড়ার অতিরিক্ত দায়রা জেলা জজ আদালত নং-৩ এর বিচারক লুৎফর রহমান শিশির এ মামলার রায় দেন। ১৭ বছর ধরে এ মামলা চলার পর বুধবার রায় দেওয়া হলো।

দণ্ডপ্রাপ্ত রানা মণ্ডল (৪০) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী গ্রামের তারা মণ্ডলের ছেলে। এই মামলার অপর ৫ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত নাহওয়ায় তাদের খালাসের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাড. এজেএম শামছুদ্দিন স্বপন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, বগুড়া শহরের ধাওয়াপাড়ার শামশুল আলম ও নাছিমা বেগমের ছেলে সাবগ্রাম কুদরতিয়া স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত। ধাওয়াপাড়ায় তাদের বাড়ির পাশে তুলি ও মুক্তারের বাড়িতে ভাড়ায় বসবাসকারী সাজাপ্রাপ্ত আসামি রানা মণ্ডল ২০০৮ সালের ১২ জানুয়ারি বিকেল ৪টার দিকে তাদের বাড়িতে গিয়ে স্কুলছাত্র রনি আকন্দকে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। স্কুলছাত্র রনি যাবার সময় তার বাইসাইকেলটি নিয়ে যায়।

পরে রাত ১০টা পর্যন্ত রনি বাড়িতে ফিরে না আসায় তার মা নাছিমা বেগম সাজাপ্রাপ্ত আসামির মা অহেলাকে জিজ্ঞাসা করলে পরের দিন আসবে বলে জানায়।

এরপর রনির মা বিভিন্ন স্থানে তার ছেলে রনির খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারে যে, সোনাতলা উপজেলার শ্যামবুর (শ্যামনুর) গ্রামের জনৈক অছিম উদ্দিনের বাড়ির পশ্চিমে হাত-পা বাঁধা খড় পাতা দিয়ে ঢেকে রাখা একটি লাশ পাওয়া গেছে। ওই সংবাদ পেয়ে রনির মা ঘটনাস্থলে লোকজনসহ গিয়ে লাশটি তার ছেলে রনির বলে শনাক্ত করে।

এ ব্যাপারে ওই আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিহত রনির মা নাছিমা বেগম বাদী হয়ে মামলা করলে পুলিশ আসামি রানা মণ্ডলকে গ্রেপ্তার করে। রানা মণ্ডল হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি প্রদান করে। মামলাটি তদন্ত শেষে এসআই মাহবুবুল আলম ওই আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

মামলাটি পরিচালনা করেন বাদী রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাড. এজেএম শামছুদ্দিন স্বপন এবং আসামি পক্ষে অ্যাড. এসএম নুরুজ্জামান মেহেবুব ও অ্যাড. জাকির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X