চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

থানা হাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

নিহত দুর্জয় চৌধুরী। ছবি : সংগৃহীত
নিহত দুর্জয় চৌধুরী। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে চকরিয়া থানা হাজতের ভেতরে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

নিহত দুর্জয় চৌধুরী (২৭) চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ বা চেক জালিয়াতির অভিযোগ করেন তার স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। অভিযোগের প্রেক্ষিতে তাকে হেফাজতে নেয় থানা পুলিশ।

এদিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের উপস্থিতিতে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন কালবেলাকে বলেন, একটি চেক প্রতারণার অভিযোগ করেন তার স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া বেগম। যেহেতু বিষয়টি দুদকের শিডিউলভুক্ত তাই আমরা মামলা না নিয়ে জিডি ট্রিট করে তাকে হেফাজতে নিয়ে থানা হাজতে রাখি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়। অন্যান্য আসামি রাখতে গিয়ে রাত ৪টার দিকে দেখি নিজের শার্ট গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল করা হয়েছে। দায়িত্বরত কারও গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X