রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কর্মীর ভাড়া বাড়ি থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটল পাহালোয়ান (৩৫) উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামের মৃত সোনা পাহালোয়ানের ছেলে। সে বগুড়া জেলায় বসবাস করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী বাজারে আওয়ামী কর্মীর টারজানের ভাড়া বাড়ির তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর ঘরের ভেতরে যুবকের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, অটল পাহালোয়ান মৃত্যু দুই থেকে তিন দিন আগেই হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি আ.স.ম আতিকুর রহমান কালবেলাকে বলেন, আমতলী বাজারের আওয়ামী লীগের এক কর্মীর ভাড়া বাড়ির একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X