জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১:৫৭ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ
ত্রিবার্ষিক সম্মেলন

আবারও জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

ফরিদুল কবির তালুকদার শামীম (বামে) ও শাহ ওয়ারেছ আলী মামুন। ছবি : সংগৃহীত
ফরিদুল কবির তালুকদার শামীম (বামে) ও শাহ ওয়ারেছ আলী মামুন। ছবি : সংগৃহীত

জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তৃতীয়বারের মতো সভাপতি হয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক হয়েছেন শাহ ওয়ারেছ আলী মামুন। তারা দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) সম্মেলনের দ্বিতীয় পর্বে উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল তাদের নাম ঘোষণা করেন।

কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি লোকমান আহম্মেদ রতন, সহসভাপতি শামীম আহম্মেদ, শহিদুল হক খান দুলাল ও লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আহসানুজ্জামন রুমেল, যুগ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন ও মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, শফিকুল ইসলাম খান সজিব ও আরিফ হোসেন খান বাহাস।

এদিন দুপুরে শহরের লুইজ ভিলেজ পার্কের বিপরীতে বালুর মাঠে সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে শাহ ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা আক্তার আরুণিসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

আবারও টস জিতল অস্ট্রেলিয়া, একাদশ থেকে বাদ সাইফ

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন

ওয়ালটন ফ্যান ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতে নিন আর্জেন্টিনার জার্সি

১০

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন, যেভাবে সাজানো হচ্ছে একাদশ

১১

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

১২

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

১৩

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

১৪

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

১৫

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৬

১২ ক্ষেপণাস্ত্র ফেলে এফ-৩৫সহ ৩ মার্কিন যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইরান

১৭

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

১৮

পটপটি ফুলে চোখজুড়ানো সৌন্দর্য

১৯

মদ, সিগারেট ও রড : বাজেটের পর কেমন হবে দাম?

২০
X