জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:০৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

জামালপুরে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা
জামালপুরে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একাত্তরে আওয়ামী লীগ পালিয়েছে, পঁচাত্তরেও পালিয়েছিল, এবারও পালিয়েছে। আওয়ামী লীগ সব সময়ই পালায়।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামালপুর শহরের বেলটিয়া এলাকায় বিএনপির সম্মেলনে টুকু বলেন, বাংলাদেশের প্রতিটি দুর্যোগে হাজির হয়েছিলেন জিয়াউর রহমান। একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণে মানুষ যখন দিশেহারা, ২৬ মার্চ রাতে তারা যখন রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রমণ করে, সেদিন আমিও অস্ত্র হাতে নিয়েছিলাম। আমি তখন যুবক, একটি থ্রি নট থ্রি হাতে নিয়ে গুলি করেছিলাম।

এ সম্মেলনের উদ্বোধন করেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, দেশের লাখ লাখ কোটি টাকা মেরে দিয়ে শেখ হাসিনার পরিবার, দলের নেতারা পালিয়ে গেছে।

শেখ হাসিনা নিজে বলেছেন তার পিয়ন নাকি চারশ কোটি টাকার মালিক! হেলিকপ্টার ছাড়া চলে না। পিয়ন যদি চারশ কোটি টাকার মালিক হয়, তাহলে শেখ হাসিনা কত কোটি টাকার মালিক! শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে চুরি করা টাকা খরচ করে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সোহেল বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ বিক্রি করে কেউ অপকর্ম করবেন না। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১০

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১১

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১২

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৩

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৪

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৫

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৭

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৮

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৯

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০
X