মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের সারা বছর অনুশীলনে রাখতে বিসিবির নতুন উদ্যোগ

সারা বছর অনুশীলনে রাখতে বিসিবির নতুন উদ্যোগ।  ‍ছবি : সংগৃহীত
সারা বছর অনুশীলনে রাখতে বিসিবির নতুন উদ্যোগ। ‍ছবি : সংগৃহীত

ক্রিকেটারদের সারা বছর খেলার মধ্যে ব্যস্ত রাখতে দেশের বিভিন্ন ভেন্যুতে বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য বাংলাদেশের এখন তিনটি ভিন্ন দল রয়েছে। কিন্তু যখন একটি নির্দিষ্ট ফরম্যাট নিয়ে কিছু ক্রিকেটার ব্যস্ত থাকে, তখন অন্য খেলোয়াড়রা অলস সময় কাটায়।

সারা বছর বাংলা টাইগার্স ক্যাম্প পরিচালনা করে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্পের দায়িত্ব দেওয়া হয়েছে কোচ সোহেল ইসলামকে। মূলত এই ক্যাম্পে জাতীয় পুলে থাকা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হবে।

কাজের ধরণ ব্যাখ্যা করে সোহেল বলেন, ‘এই প্রকল্পের নাম বাংলা টাইগার্স। এই ক্যাম্পের মাধ্যমে আমরা সারা বছর জাতীয় পুলে থাকা ক্রিকেটারদের সঙ্গে কাজ করব। তারা টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্টের জন্য আলাদাভাবে অনুশীলন করবে। কখনও বড় দলে, কখনও ছোট দলে, আবার কখন অন্যান্য দলেও। যাতে সারা বছর ধরে প্রস্তুতি নিতে পারে এবং সবসময় যাতে তারা প্রস্তুত থাকে সেটি নিশ্চিত করার চেষ্টা করা হবে।’

তিনি আরও বলেন, ‘এই অনুশীলনগুলো নির্দিষ্ট এবং ব্যক্তিগত। যদি কারও কোন ঘাটতি থাকে, তাহলে বাংলা টাইগার্স কি সমাধান করবে? আমরা এমন বিষয় নিয়েই কাজ করছি যেখানে উন্নতি প্রয়োজন। যেখানে দক্ষতা পরিবর্তন ও সমন্বয় প্রয়োজন। এখন আমরা এটি ইনডোরে করছি। এরপর আমরা নিজেদের মধ্যে ম্যাচ খেলব।’

সোহেল জানান, ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে নতুন বল বা পুরানো বলে অনুশীলন চলবে। প্রতিটি কাজ চার্ট করা হবে। কাজের চাপ ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ক্রিকেটারদের কাজ অনুশীলন এবং কোচদের কাজ হবে লক্ষ্যে পৌঁছানো। খেলোয়াড়দের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বাংলা টাইগার্স ক্যাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X