কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

২০ মাসের ব্যবধানে পানিতে দুই ভাইয়ের মৃত্যু, বাকরুদ্ধ পরিবার

নিহত কিশোর মিসবাহ উদ্দিন। ছবি : সংগৃহীত
নিহত কিশোর মিসবাহ উদ্দিন। ছবি : সংগৃহীত

কক্সবাজারের সদর উপজেলায় বাঁকখালী নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মিসবাহ উদ্দিন (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁকখালী ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর মিসবাহ উদ্দিন (১৪) ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট বিকেল ৫টার দিকে বাঁকখালী নদীর চাঁন্দের পাড়া পয়েন্টে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় কিশোর মিসবাহ উদ্দিন। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি করেও মরদেহ পাওয়া যায়নি। একই সঙ্গে স্থানীয় লোকজনও তল্লাশি কার্যক্রম চালান। এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাঁকখালী ব্রিজ এলাকায় ভাটায় জেগে ওঠা চরে কিশোর মিসবাহর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, বিগত ২০ মাস আগে মাওলানা নুরুল আলমের আরেক ছেলে নকিব উদ্দিন স্থানীয় মসজিদের পুকুরে ডুবে মারা যায়। ২০ মাসের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন মা-বাবাসহ আত্মীয়-স্বজনরা।

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, কিশোর মিসবাহ উদ্দিন নিখোঁজের পর থেকে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করেছে। তাকে উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিদল সমুদ্রসৈকতের লাইফ গার্ড মোতায়েন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়।

তিনি বলেন, নিহত কিশোরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X