মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:৪৯ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূস কি ভালো ভোট করতে পারবেন : মান্না

বগুড়ায় নাগরিক ঐক্যের কর্মিসভায় বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা
বগুড়ায় নাগরিক ঐক্যের কর্মিসভায় বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ড. ইউনূস সরকার আওয়ামী লীগের মতো চোর ডাকাত সরকার নয়। রাহাজানি করে না, লুট করে না। কিন্তু ইউনূস সরকার কি ভালো ভোট করতে পারবেন। কে জানে। পুলিশই তো ঠিক নাই। ইউনূস সরকার পুলিশ ঠিক করতে পেরেছেন। এখনও পারেনি। পারবে বাকি সময়। না বললে তো আমাদের লাভ নেই। পারতেই হবে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বগুড়ার জেলা পরিষদ মিলনায়তনে জেলা নাগরিক ঐক্যের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মিসভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা সমন্বয়ক রাজিয়া সুলতানা ইভা।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, তিনবারে দেশে নির্বাচনের নামে যা হয়েছে, তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। যদি এই সরকার ভালো নির্বাচন করে যেতে পারে। তাহলে দেশের সম্মান বাঁচবে। শেখ হাসিনা ভোটের নামে দেশের মানুষের কাছে তামাশা করেছেন। দেশের নাগরিকদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। দিনের ভোট রাতে করে নিজ দল আওয়ামী লীগ ও তাদেরই পাতানো বিরোধী দল জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীদের বিজয়ী করেছেন।

কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ, মকুল হাসান বাবু, আলিফ হোসেন, রাজ বাহাদুর, সুলতান আহমেদ, মহিদুলইসলাম, আব্দুল হাই দুদু, ঝর্ণা বেগম, মো. আরিফ প্রমুখ।

মান্না বলেন, পুলিশদের কথা বলি, যদি নাগরিক ঐক্যের কারও অন্যায় দেখে, সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। কিন্তু বিএনপি করলে ভাবে ধরি, না ধরি। ছয় মাস পরে চাকরি থাকবে তো। তখন কে ক্ষমতায় থাকবে। আমি এটা প্রচারের জন্য বলি না। এখন বিএনপির সামনে তেমন প্রতিদ্বন্দ্বী দেখছি না। দাঁড়াবে অনেকে। আমিও দাঁড়াতে পারি। কিন্তু বলছি না আমি তাদের পক্ষে বা বিপক্ষে দাঁড়াব। কিন্তু প্রশাসন যদি মনে করেন তারাই ক্ষমতায় যাবেন। তাহলে তখন থেকেই তাদের স্যালুট দিতে শুরু করবে।

পরে মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X