বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

গ্রেপ্তার মহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

বগুড়ায় জিনের বাদশা সেজে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া অভিযোগে মহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার মহিদুলের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অব.) মোমিনুর রহমান। এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহিদুল ইসলাম সোনাতলা উপজেলার রানিরপাড়া গ্রামের তোজাম আকন্দের ছেলে।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার বাড়িতে অভিযানে দুটি কথিত হাড়, দুটি সুরমা দানী, তিনটি লাল কাপড়, আতর, তাবিজ, সাদা কাপড়, তছবি, আগরবাতি ও কালো সুতা জব্দ করা হয়।

মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, বগুড়ার মহাস্থানগড় ইসলামী জলসায় ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয় মহিদুলের। পরে গত ৭ সেপ্টেম্বর কৌশলে ডেকে নিয়ে খাবারের সঙ্গে মেডিসিন দিয়ে অস্বাভাবিক অবস্থায় রাখে। ওই সুযোগে নগদ ও বিকাশের মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X