মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৭:১১ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

ফের সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

মৃত ইরাবতী ডলফিনটিকে মাটি চাপা দিতে এগিয়ে আসে স্বেচ্ছাসেবীরা। ছবি : কালবেলা
মৃত ইরাবতী ডলফিনটিকে মাটি চাপা দিতে এগিয়ে আসে স্বেচ্ছাসেবীরা। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের ভেসে এলো মৃত ডলফিন। প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ৪ ফুট প্রস্থ এ ডলফিনটি ইরাবতী প্রজাতির।

ডলফিনটির পুরো শরীরে চামড়া উঠানো শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। ডলফিনটি দেখার জন্য স্থানীয়সহ ঘুরতে আসা পর্যটকরাও ভিড় জমিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুয়াকাটা সৈকত থেকে ৪ কিলোমিটার পশ্চিম দিকে স্বপ্নরাজ্য পার্ক সংলগ্ন এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ইউসুফ, পরে তিনি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্যদেরকে জানান।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) সদস্য সামিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি আগের তুলনায় এখন ডলফিনের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখন নিয়মিত এমন খবর পাওয়া যাচ্ছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা এই মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক। তিনি আরও বলেন, ডলফিন শুধু সমুদ্রের প্রাণী নয়, এটি সমুদ্র পরিবেশের স্বাস্থ্য ও ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ সূচক। ডলফিনের উপস্থিতি সমুদ্রের ইকোসিস্টেমকে সুস্থ রাখে, মাছ ও অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্যকে সুরক্ষা দেয়, এবং স্থানীয় পর্যটন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রেও অবদান রাখে।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, এটি মূলত ইরাবতী প্রজাতির ডলফিন (Orcaella brevirostris) রক্তাক্ত দাগ থেকে দেখা যায়, নৌযান, মাছ ধরার যন্ত্র ও জেলেদের কার্যক্রমই মৃত্যুর মূল কারণ। নদী ও মোহনার দূষিত পানি যেমন শিল্প বর্জ্য, প্লাস্টিক ও তেল ও হুমকি সৃষ্টি করছে। গবেষকরা স্থানীয় সচেতনতা বৃদ্ধির এবং ডলফিন অভয়ারণ্য এলাকায় জাল ব্যবহারে সীমাবদ্ধতার আহ্বান জানিয়েছেন, যাতে কুয়াকাটার জলজ জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আমরা উপকূলজুড়ে কাজ করছি ডলফিন রক্ষায়। ২০২৫ সালে এ পর্যন্ত ৭টি ডলফিনের দেখা মিলেছে এই সমুদ্রসৈকতে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই ডলফিনগুলোর মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তাকে এম মনিরুজ্জামান কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে। আমাদের টিম পাঠিয়েছি ঘটনাস্থলে গিয়ে কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি। যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X