নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জঙ্গলে কাঁদছিল ফুটফুটে নবজাতক

নোয়াখালীতে জঙ্গল থেকে এক নবজাতক উদ্ধার। ছবি : কালবেলা
নোয়াখালীতে জঙ্গল থেকে এক নবজাতক উদ্ধার। ছবি : কালবেলা

নোয়াখালীর সেনবাগে জঙ্গলে পড়ে থাকা ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। তবে তাকে সেখানে কে বা কারা রেখে গেছে, তার হদিস পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ মইশাই এলাকার একটি নির্জন জঙ্গল থেকে ওই ছেলেশিশুকে উদ্ধার করা হয়েছে।

ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন রাতে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে স্থানীয় পথচারীরা শিশুটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালি গায়ে জঙ্গলে ফেলে রাখা শিশুটি ঠান্ডায় কাঁপছিল।

এদিকে নবজাতক পাওয়ার খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়লে আশপাশের শত শত নারী-পুরুষ শিশুটিকে একনজর দেখার জন্য ভিড় করে। অনেকে দত্তক নিতে চাইলেও এলাকাবাসীর বাধার মুখে তা সম্ভব হয়নি।

সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X