সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : শামা ওবায়েদ 

শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : শামা ওবায়েদ 
সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরণ করার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর দল-মত নির্বিশেষে সবাই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এমন অবস্থায় মানুষের মধ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জেগেছিল। এজন্য গত বছর জুলাই-আগস্ট মাসে আমরা অনেক ছাত্র-জনতা ও শিশুকে হারিয়েছি।

শামা ওবায়েদ বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময় ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ ও গণতন্ত্র ফিরে পেয়েছি। আজকে সেসব ছাত্র-জনতা ও শিশুদের স্মরণ করছি।

সভা শুরুর আগে শামা ওবায়েদকে কলেজ পরিচালনা পর্ষদ কমিটির নতুন সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X