ভ্রাম্যমান প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

দুমকি উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহির। ছবি : কালবেলা
দুমকি উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহির। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকিতে চাঁদার দাবিতে গণঅধিকারের আহ্বায়ক কর্তৃক এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কক্ষে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদিয়ার প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান মহিলাবিষয়ক কর্মকর্তার অফিস কক্ষে মাতৃত্বকালীন ভাতার বিষয়ে কাজ করছিলেন। এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহিরের নেতৃত্বে ৭-৮জন উচ্ছৃঙ্খল যুবক ওই কক্ষে ঢুকে হাফিজুর রহমান ফোরকানের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিলঘুষি মেরে একপর্যায়ে টেনেহিঁচড়ে বাইরে বের করে বেধড়ক মারধর করতে থাকে। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ লোকজন জড়ো হলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

মারধরের শিকার মুরাদিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের অভিযোগ, গণঅধিকারের আহ্বায়ক মুন্না জহির বেশ কয়েকদিন ধরে তার কাছে দল চালাতে খরচ লাগে, এ জন্য কিছু টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে লোকজন নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। বিষয়টি ইউএনওকে অবহিত করে এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মুন্না জহির বলেন, এলাকার একটি রাস্তার কাজে বিলম্ব ও অনিয়ম নিয়ে তর্কবিতর্ক হয়েছে। তবে মারধরের অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X