দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাল্যবিয়ে ও মাদককে শিক্ষার্থীদের লাল কার্ড 

নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতীকী লাল কার্ড প্রদর্শন। ছবি : কালবেলা 
নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতীকী লাল কার্ড প্রদর্শন। ছবি : কালবেলা 

নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈকত সরকার। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুব্রত চক্রবর্তীসহ স্থানীয় শিক্ষকরা।

সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গাপুর সীমান্তবর্তী হওয়ায় অনেকে সহজেই দুষ্টচক্রের সান্নিধ্যে পড়ে মাদকাসক্ত হয়ে যায়। একবার এতে জড়ালে আর বের হওয়া কঠিন হয়ে পড়ে। তখন মাদক সেবনের পাশাপাশি নানা অপকর্মেও জড়িয়ে পড়তে হয়। তাই পরিবার-সমাজ সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন মাদক থেকে দূরে থাকে এবং অভিভাবকরা যেন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে না দেন এ বিষয়ে সবার সতর্ক থাকা জরুরি।

শিক্ষার্থী রাকিব তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি আজকের অনুষ্ঠানে অংশ নিয়ে জানতে পেরেছি কীভাবে মাদক ও বাল্যবিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে। আমরা প্রতিজ্ঞা করেছি মাদককে না বলব এবং বাল্যবিয়ে প্রতিরোধ করব।

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক ও বাল্যবিবাহ একটি জাতিকে রুগ্ণ ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন নয়, সামাজিক সচেতনতাই পারে এ ব্যাধি দূর করতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করছি এবং সচেতনতা বৃদ্ধি করছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন এবং প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন। পরে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X