সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ‘স্যাম্পল’ ওষুধ বিক্রি, টাস্কফোর্সের অভিযান

জনস্বাস্থ্য রক্ষায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি বন্ধে সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযান। ছবি : কালবেলা
জনস্বাস্থ্য রক্ষায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি বন্ধে সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযান। ছবি : কালবেলা

জনস্বাস্থ্য রক্ষায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি বন্ধে সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সদর উপজেলার বাদামতলা এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক অভিযানের নেতৃত্ব দেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ কারণে টাস্কফোর্সের এ অভিযান চালানো হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম, ওষুধ প্রশাসনের পরিদর্শক মো. বাশারাফ হোসেন, বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমসহ বিজিবি ও পুলিশ সদস্য অংশ নেন।

এ সময় মেসার্স মাহমুদপুর ফার্মেসির মালিক মো. আলি হাফিজকে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (গ) ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১০

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১১

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১২

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৩

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৪

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৬

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৭

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৮

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১৯

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

২০
X