রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:২৪ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় এ দিন ঢাকা ষষ্ঠ স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার পয়েন্ট ১৫৮।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় ৩৩৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি। তালিকায় ১৮৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১৭৮ পয়েন্ট চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা শহর ও ১৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে কুয়েত সিটি।

দূষিত বাতাসে শীর্ষ ১০ থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৫৮ থেকে ১৩২-এর মধ্যে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পয়েন্টের মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ পয়েন্টকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

পয়েন্ট ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X