টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন (রহ.) আর নেই

মাওলানা মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত
মাওলানা মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি, বিশ্ব ইজতেমার জুমার নামাজের ইমাম এবং কাকরাইল মসজিদের আহলে শূরা হজরত মাওলানা মোশাররফ হোসেন (রহ.) মারা গেছেন।

শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ। তিনি কুড়িগ্রামের বাসিন্দা ছিলেন। মোশারফ হোসেন কিছুদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন এবং শেষ দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মাওলানা মোশাররফ হোসেন ছিলেন তাবলিগ জামাতের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের অনেক দেশে ভ্রমণকারী এবং বিশ্ব ইজতেমার ময়দানে জুমার নামাজের ইমামতি করার মাধ্যমে মুসল্লিদের আধ্যাত্মিক দিকনির্দেশনা প্রদানে পরিচিত ছিলেন। প্রতি ইজতেমায় তিনি আসর ও ফজরের নামাজের পরে মূল বয়ান করতেন।

তাবলিগ জামাতের নিয়ম অনুযায়ী, কাকরাইল মসজিদের শূরা সদস্য ইন্তেকাল করলে তার দাফন টঙ্গী ময়দানের কবরস্থানে করা হয়। মাওলানা মোশাররফ হোসেনের দাফনও সেই নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম কালবেলাকে জানান, যেহেতু জানাজায় সারা দেশ থেকে সাথীরা অংশ নেবেন, তাই জানাজা আজ রাত সাড়ে ৯টায় টঙ্গীর পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

মাওলানার মৃত্যুতে তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী এবং বাংলাদেশের প্রবীণ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X