রংপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘শক্তি থাকলে আসুক, হাত-পা ভেঙে দেব’, হুঁশিয়ারি জাপা নেতার

রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান, ইনসেটে মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : কালবেলা
রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান, ইনসেটে মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : কালবেলা

রংপুরে গণঅধিকার পরিষদের কর্মসূচি ঘিরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রংপুরে জাতীয় পার্টিকে দুর্বল ভেবে কেউ ভুল করলে তার জোরালো জবাব দেব। সবগুলার হাত-পা ভেঙে দিয়ে দেব একেবারে।

তিনি বলেন, শক্তি থাকলে আসুক, কেউ যদি সহযোগী থাকে, তাদের নিয়ে আসুক। ওদের যদি শক্তি-সামর্থ্য থাকে তো আসি দেখুক। কী অবস্থা হয়।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে মহানগর ও জেলা নেতাকর্মীদের অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে দুপুরে নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ বিক্ষোভের ডাক দেয়। তাদের এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জাতীয় পার্টির নেতাকর্মীরা দলীয় কার্যালয় অবস্থান নেন।

দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে একটি রিকশাতে করে বাঁশের লাঠি নিয়ে আসা হয়। পরে সেগুলো কার্যালয়ের ভেতরে ঢুকানো হয়। পরে কিছুক্ষণ পর দুপুর ১টার দিকে দলীয় কার্যালয়ে আসেন দলটির মোস্তাফিজার রহমান মোস্তফা।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ভিপি নুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে মা বলে ডেকেছিল। এখন তারা হলো ফ্যাসিস্টবিরোধ। যখন ২০১৪ সালে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যানকে সিএমএইচে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো, একটা লোক বা দল এর বিপক্ষে কথা বলেনি।

জাতীয় পার্টি একক শক্তি উল্লেখ করে মোস্তাফিজার বলেন, কারও পার্টি অফিস ভাঙচুর করা, কাউকে লাঞ্ছিত করা এসব জাতীয় পার্টির ইতিহাসে নেই। এখন তারা পায়ে পড়ে কীভাবে ঝগড়া লাগানো যায়, সেই প্রচেষ্টায় তারা লিপ্ত। তবে আমাদের স্পষ্ট হুঁশিয়ারি, রংপুরে কোনো অন্যায় বরদাশত করা হবে না।

জাপার এ নেতা বলেন, আমরা চেষ্টা করছি, এ মব ঠেকানোর জন্য। মব সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতিতে থাকবে। আমরা যে নির্বাচনের কথা চিন্তা করছি, সেই নির্বাচনও হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সাবেক এ মেয়র বলেন, মানুষের জীবনের নিরাপত্তা নেই। মুক্তিযোদ্ধাদের প্রতিনিয়ত হেনস্তা করা হচ্ছে। একটা ১৬-১৭ বছরের ছেলে প্রবীণ মুক্তিযোদ্ধার শার্টের কলার চেপে ধরছে। তাকে ধাক্কা নিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। এ যদি দেশের অবস্থা হয়, তাহলে লাল-সবুজের পতাকা, স্বাধীন বাংলাদেশ-বিপদের সম্মুখীন হয়ে গেছে।

অবস্থান কর্মসূচিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা কমিটির আহ্বায়ক আকমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

  / এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X